Thursday, August 18, 2011

ঘুরলেই জমা হবে শক্তি

সম্প্রতি গবেষকরা এমন একটি সেন্সর তৈরি করেছেন যেটি ব্যাটারি ছাড়াই চলতে পারে এবং শক্তি যোগাতে পারে। এটি যে কোনো ঘূর্ণনশীল বস্তু, নড়াচড়া করে এমন বস্তু, বা ঝাঁকি দেওয়া বস্তু থেকে শক্তি গ্রহণ করে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্ষুদে এ সেন্সর তৈরি করেছেন ইথাকা’র মাইক্রোজেন সিস্টেমস ইনকর্পোরেশন এবং কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা। 

জানা গেছে, মাইক্রোজেনের এ সেন্সর তৈরিতে পিজোইলেকট্রিক নামের এক ধরণের ক্ষুদ্র ফিল্ম ব্যবহার করেছেন গবেষকরা। পিজোইলেকট্রিক ফিল্ম শব্দতরঙ্গ শোষণ করে বিদ্যুৎ উৎপাদন করে।

গবেষকরা জানিয়েছেন, গাড়ির চাকার ঘুর্ণনের ফলে যে কম্পন তৈরি হবে তা থেকেই বিদ্যুৎ উৎপন্ন করবে এ সেন্সর। ক্ষুদে একটি সেন্সর ২০০ মাইক্রোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন তৈরি করতে সক্ষম।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Sunday, August 14, 2011

মোবাইলে এয়ারব্যাগ প্রযুক্তি

অনলাইন রিটেইলার সার্ভিস অ্যামাজন-এর প্রধান নির্বাহী  মোবাইল ফোন সুরক্ষায় নতুন একটি ফিচারের জন্য প্যাটেন্ট আবেদন করেছেন। জানা গেছে, মোবাইল ফোন পড়ে গেলে এয়ারব্যাগের মতো কাজ করার প্রযুক্তি রয়েছে নতুন এ ফিচারটিতে । খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যামাজনের এ ফিচারটি মোবাইল বা স্থানান্তর যোগ্য ডিভাইসগুলো পড়ে নষ্ট হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেবে। 

জানা গেছে, মোবাইল পড়ে যাওয়ার সময় মোবাইল থেকে ক্ষুদ্র একটি এয়ারব্যাগ বের হয়ে মোবাইলকে সুরক্ষা দেবে। আর পড়ার সময়টি আগেভাগেই বুঝতে পারবে মোবাইলে যুক্ত লেজার বা রাডার।

রাডারের মাধ্যমে মোবাইল পড়তে যাচ্ছে এমন সংকেত পেলেই মোবাইল কেসিং থেকে বের হয়ে আসবে স্প্রিং। এ ছাড়াও এয়ারব্যাগ পতনের সময় মোবাইলটির দিক পাল্টিয়ে দেবে যাতে ডিভাইসটির কোনো ক্ষতি না হয়।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting