স্যামসাং কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় সিরিজের স্মার্টফোনের নামের সঙ্গে মিলিয়ে স্মার্টফোনটির নাম রেখেছে ‘গ্যালাক্সি স্কিন’। বলা হচ্ছে, স্কিন বা চামড়ার মতোই ভাঁজ করা যাবে এ মোবাইল ফোনটি। এমনকি, ফোনটি নাকি হাতুড়ির বাড়িতেও ভাঙ্গবে না!
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্যালাক্সি স্কিন’ তৈরির পরিকল্পনা ২০১০ সালেই সেরে ফেলেছিলো স্যামসাং। সে সময় এর মডেলও দেখিয়েছিলো।
আগামী বছরের মাঝামাঝি সময়েই এ ফোন বাজারে আনবে স্যামসাং কর্তৃপক্ষ।
গ্যালাক্সি স্কিন স্মার্টফোনটিতে থাকবে হাই রেজুলিউশনের ফ্লেক্সিবল অ্যামোলিড স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র্যাম এবং ১.২ গিগাহার্টজ প্রসেসর।
স্মার্টফোনটিতে বিশেষ প্রযুক্তির গ্রাফিনির স্তর দেয়া থাকবে; যা লিকুইড ক্রিস্টাল স্ক্রিন হিসেবে ব্যবহৃত নমনীয় অ্যামোলিড স্ক্রিনকে সুরক্ষা দেবে। গ্রাফিনি ব্যবহারের ফলে ডিভাইসটিকে ইচ্ছামত ভাঁজ করা যাবে।
‘গ্যালাক্সি স্কিন’ নিয়ে অবশ্য স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
10:56 PM
Akashnill

