Wednesday, September 28, 2011

ভাঁজ করা যাবে 'গ্যালাক্সি স্কিন'

সম্প্রতি ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এমন একটি নমনীয় স্মার্টফোন তৈরি করছে যা ভাঁজ করা যাবে এমনকি রোল করে পকেটেও রাখা যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

স্যামসাং কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় সিরিজের স্মার্টফোনের নামের সঙ্গে মিলিয়ে স্মার্টফোনটির নাম রেখেছে ‘গ্যালাক্সি স্কিন’। বলা হচ্ছে, স্কিন বা চামড়ার মতোই ভাঁজ করা যাবে এ মোবাইল ফোনটি। এমনকি, ফোনটি নাকি হাতুড়ির বাড়িতেও ভাঙ্গবে না!

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্যালাক্সি স্কিন’ তৈরির পরিকল্পনা ২০১০ সালেই সেরে ফেলেছিলো স্যামসাং। সে সময় এর মডেলও দেখিয়েছিলো।

আগামী বছরের মাঝামাঝি সময়েই এ ফোন বাজারে  আনবে স্যামসাং কর্তৃপক্ষ।

গ্যালাক্সি স্কিন স্মার্টফোনটিতে থাকবে হাই রেজুলিউশনের ফ্লেক্সিবল অ্যামোলিড স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র‌্যাম এবং ১.২ গিগাহার্টজ প্রসেসর।

স্মার্টফোনটিতে বিশেষ প্রযুক্তির গ্রাফিনির স্তর দেয়া থাকবে; যা লিকুইড ক্রিস্টাল স্ক্রিন হিসেবে ব্যবহৃত নমনীয় অ্যামোলিড স্ক্রিনকে সুরক্ষা দেবে। গ্রাফিনি ব্যবহারের ফলে ডিভাইসটিকে ইচ্ছামত ভাঁজ করা যাবে।

‘গ্যালাক্সি স্কিন’ নিয়ে অবশ্য স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেনি।





বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting