Thursday, September 8, 2011

আইফোন ৫-এ তোলা প্রথম ছবি

অ্যাপলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার লাঞ্চের ছবি তুলে পোস্ট করেছেন ফ্লিকারে। একপ্লেট শুশিই হতে পারে আইফোন ৫ এ তোলা প্রথম ছবি। খবর ম্যাশএবল-এর।

প্রযুক্তি বিশ্বে অ্যাপলের তৈরি আইফোন ৫ বাজারে আসা নিয়ে খবরের কমতি নেই। কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানায়নি অ্যাপল। অবশ্য, অ্যাপলের কর্মকর্তারা আইফোন ৫ বাজারে আসার আগেই ডিভাইসটি নিয়ে নানা কাণ্ডকীর্তি করে বসছেন। কিছুদিন আগেও বারে একটি আইফোন ৫ হারিয়ে এসেছেন এক অ্যাপল কর্মকর্তা। সে ডিভাইসটি এখন হন্যে হয়ে খুঁজছে অ্যাপল। এমনকি আন্তর্জাতিকভাবে সে ডিভাইসটির খোঁজ করা হচ্ছে। এদিকে, অ্যাপলের আরেক প্রোকৌশলী সুচতুরভাবে তার দুপুরের খাবারের একটি ছবি তুলেছেন নতুন এ ডিভাইসটি ব্যবহার করে। আর তার তোলা এ ছবিটিই প্রযুক্তি বিশ্বে সবার নজরে এসেছে। ধারণা করা হচ্ছে, এ ছবিটি আইফোন ৫ ব্যবহার করে তোলা হয়েছে।

আইফোন ৫-এ ৮ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলেই খবর চাউর হয়েছে। আর ছবিতে যে পিক্সেল দেখাচ্ছে সেটা এ তথ্যের সত্যতা প্রমাণ করে।

এছবিটিই আইফোনের নতুন ডিভাইস ব্যবহার করে তোলা প্রথম ছবি বলেও গুঞ্জণ উঠেছে। এ ছবিটির শিরোনাম দেয়া হয়েছে ‘লাঞ্চ’ যাতে কেবল একপ্লেট শুশি ছাড়া আর কোনো তথ্যই নেই। এ ছবিটি ফ্লিকারে দিয়েছেন অ্যাপল সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্টন ডি’অরিয়া।

অক্টোবর মাসের ২১ তারিখে আইফোন ৫ বাজারে আসতে পারে  বলেই নতুন খবর চাউর হয়েছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Hosting