সম্প্রতি গবেষকরা বিকিনি পরেই মোবাইল চার্জ করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। জানা গেছে, সমুদ্রতীরে বিকিনি পরে রৌদ্রস্নান করার সময় একইসঙ্গে হাতের মোবাইলটিও যাতে চার্জ করা যায় এমনই এ বিকিনি তৈরি শুরু হয়েছে নিউ ইয়র্ক শহরে। খবর গিজম্যাগ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সোলার বিকিনি বা সৌর বিকিনির নকশা করেছেন নিউ ইয়র্কের নকশাবিদ অ্যান্ড্রু স্নাইডার।
নকশাবিদ স্নাইডার জানিয়েছেন, বিকিনি পরেই মোবাইল চার্জ দেয়া বা বা মিডিয়া প্লেয়ারে গান শোনার কাজটি করা যাবে। এ যন্ত্রগুলো চালাতে যে শক্তির প্রয়োজন হবে তা আসবে বিকিনি থেকেই।
জানা গেছে, সোলার বিকিনিতে ৪০টি পাতলা নমনীয় ফটোভোল্টিক কোষ জুড়ে দেয়া আছে। এ কোষগুলো বিদ্যুৎ পরিবাহী সুতার সঙ্গে যুক্ত। এসব সুতা একসঙ্গে একটি ইউএসবি পোর্টে যুক্ত হয়েছে। যে যন্ত্রাটি চালাতে হবে সেটি এ পোর্টে জুড়ে দিলেই শক্তি পাবে।
স্নাইডার আরো জানিয়েছেন, বিকিনিতে কোনো শক্তি জমা হয় না তাই এটি নিরাপদ। এ বিকিনি পরে পানিতেও নামা যায়।
বিকিনির দাম পড়বে ৫০০ থেকে ১ হাজার ডলার।
এদিকে গবেষক স্নাইডার জানিয়েছেন, মেয়েদের বিকিনি তৈরির পাশাপাশি ছেলেদের জন্য ‘আইড্রিঙ্ক’ নামে সৌরশক্তি ব্যবহার উপযোগী শর্টস তৈরির কাজও তিনি শুরু করবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
6:22 AM
Akashnill
Posted in: 

0 comments:
Post a Comment